হাড়োয়া ব্লকের বাবলাতলা এলাকায় মঙ্গলবার বিকেলে তিনটে নাগাদ হাড়োয়া -রাজারহাট রোডে যন্ত্রচালিত ভ্যান ও মোটরবাইকের সংঘর্ষে আহত হলেন দুজন। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যন্ত্রচালিত ভ্যানটি মাছ নিয়ে হাড়োয়ার দিকে যাচ্ছিল,বাবলাতলা এলাকায় রাজারহাট গামী এক মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, ঘটনায় আহত হন দুই চালক। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে।