গত শনিবার রাত্রি আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় বেতাই কাঠ মিলের কাছে বেতাই মুক্তদহ পাড়ার বাসিন্দা ভুবনেশ্বর ঘোষ বয়স ২৬ এবং অতুল ঘোষ বয়স বয়স ৩০ মোটরবাইকে যাওয়ার সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, সঙ্গে সঙ্গে তাদের দুজনকে নিয়ে আসা হয় তেহট্ট মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে ওই মৃতদেহ দুটি সংরক্ষণের জন্য রাখা হয় তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে।