কালী পূজো নিয়ে প্রশাসনিক বৈঠক। আগামী সোমবার কালীপুজো। কালী পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চুঁচুড়া থানার পক্ষ থেকে পুজো কমিটি গুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল হুগলী চুঁচুড়া পৌরসভায়। সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপিডিডি সুমন চ্যাটার্জী।