ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে বাংলায় চোলাই মদ এনে বিক্রির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল জামবনি থানার পুলিশ। ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত লাগোয়া জামবনি থানার বাকড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় জামবনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার জামবনি থানার পুলিশ অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে বাইকে করে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৫০ লিঃ চোলাই মদ উদ্ধার করা হয়।