ডোমকলে বিশেষ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ডোমকলে রবিবার সন্ধ্যায় এক বিশেষ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন। এছাড়াও ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ তজুমদ্দিন খান, ডোমকল ব্লক তৃণমূল সভাপতি হজিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। অনুষ্ঠান মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।