সিতাই থানা সংলগ্ন মা কালী মন্দিরে পূজা দিলেন সাংসদ ও বিধায়িকা। বুধবার সকাল ১১টা নাগাদ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, সিতাই বিধায়িকা সংগীতা রায় দুজনে মন্দিরে পুজো দেন। এই বিষয়ে দুজনেই জানান সিতাই সহ জেলার সকল জনসাধারণের মঙ্গল কামনা করে তারা পুজো দিয়েছেন।