গতকাল শনিবার ছিল বিরসা মুন্ডার জন্মজয়ন্তী, সেই উপলক্ষে শালবনীতে আয়োজন করা হয়েছে , জয়জোহার মেলা ২০২৫। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকেরা। উপস্থিত ছিলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভূঁইয়া। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিহারে বিজেপির জয় নিয়ে মুখ খোলেন। আর তার বক্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মাধ্যমে।