পুরুলিয়া ১: রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করে হাঁটার শক্তি ফিরে পেল অপর্ণা মাহাতো
রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করে হাঁটার শক্তি ফিরে পেলেন পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের গৃহবধূ অপর্ণা মাহাতো। গত তিন মাস আগে ধীরে ধীরে চলার শক্তি হারাতে শুরু করেন তিনি। পুরুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক ডাঃ . সুভাশিষ ব্যানার্জী -র কাছে দেখানো হলে পরীক্ষা করে জানা যায়, তাঁর কোমরের অংশে স্পাইন টিউমার রয়েছে।