শনিবার সন্ধ্যায় পুরুলিয়া -চেলিয়ামা রাস্তায় রঘুনাথপুর 2নম্বর ব্লকের দাঁন্দুয়া গ্রামে মর্মান্তিক ভাবে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক দোকান মালিকের। মৃত ঐ দোকান মালিকের নাম অসীম রায়।তার বাড়ি দাঁন্দুয়া গ্রামেই। জানা যায়,শনিবার সন্ধ্যায় বাসটি পুরুলিয়া থেকে যাত্রী বোঝাই করে চেলিয়ামা হয়ে মৌতড়ে আসছিল। ঐ সময় দাঁন্দুয়া গ্রামের কাছে রাস্তা পারাপার করার সময় ঐ গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় দোকান মালিক অসীম রায়ের।