মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হল বিজেপির পরিবর্তন সভা। এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করা ও তৃণমূল সরকারের ‘দুর্নীতি’ সামনে আনার লক্ষ্যে এই সভার আয়োজন করে বিজেপির স্থানীয় নেতৃত্ব।এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহ সভাপতি সুখেন বাগদি, মণ্ডল সভাপতি সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও কর্মীরা।