দেবীপুরে শিশু ও কিশোরদের নিয়ে বিশেষ সভা জলঙ্গি ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হলো শিশু ও কিশোর কিশোরীদের নিয়ে বিশেষ আলোচনা সভা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান আরফিনা বিবি, পঞ্চায়েত সচিব, ব্লক কর্মী অর্পিতা হালদার, বিএসএফ-এর মানব পাচার বিরোধী ইউনিটের সদস্য ও স্বাস্থ্যকর্মীরা। সভায় শিশুদের অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ রোধসহ নানা সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কিশোর ও কিশোরীরা তাদের বিভিন্ন দাবি-দাও