খড়গপুরে কালীপূজো উপলক্ষে বস্ত্র বিতরণ। খড়গপুর লোকাল থানার অন্তর্গত মহেশপুর তরুণ সংঘ ক্লাবের সার্বজনীন শ্যামা পূজার এ বছর ৩২ তম বর্ষ। আজ সোমবার রাত্রি প্রায় সাড়ে নটা নাগাদ শুভ উদ্বোধন করা হয় পুজোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, খড়গপুর এক নম্বর ব্লকের বিডিও সহ ক্লাবের সদস্যরা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন মন্ডপ উদ্বোধনের সাথে সাথে বস্ত্র বিতরণ করা হয়।