শুক্রবার রাত্রে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্ৰামে রাবণ বধ উপলক্ষে আয়োজিত হয়েছে আতশবাজির প্রদর্শনী। প্রতি বছরের ন্যায় এ বছরও রাবণ পোড়া উপলক্ষে আয়োজিত আতশবাজির প্রদর্শনী দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়েছে। সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সাঁকরাইলের খুদমারাই এলাকায় রাবণ বধ উপলক্ষে আয়োজিত হয়েছে এদিনের এই আতশবাজির প্রদর্শনী। আতশবাজির প্রদর্শনী দেখতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছে বলে জানা গেছে।