পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে রাজ্য সরকারের ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের চতুর্থ পর্যায়ের প্রচার শুরু হলো শালবনীতে। মঙ্গলবার বিকেল সাড়ে ৬টা নাগাদ শালবনী ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বিশেষ ট্যাবলোর শুভ সূচনা করা হয়।