কালী পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের ঢল নামলো বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত দাঁড়কান্দিতে। আজ অগ্রহায়ণ মাসের অমাবস্যা তিথি আর আজকের এই বিশেষ তিথিতে প্রত্যেক বছরের ন্যায় এ বছরও গ্রামীণ রীতি রেওয়াজ মেনে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত দাঁড়কান্দিতে কালীপুজোর আয়োজন করলো স্থানীয় ভক্তরা আর সেখানেই আজ রাতে জমায়েত হল হাজার হাজার ভক্ত। আজ রাতে দাঁড়কান্দি থেকে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজ ক্যামেরায়।