মোবাইল চোর সন্দেহে সেহেরা এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ এক যুবককে আটক করল ন্যাজাট থানার পুলিশ ন্যাজাট থানার অন্তর্গত সেহেরা এলাকায় পবিত্র প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়ি থেকে গত শুক্রবার দুটি মোবাইল চুরি হয়ে যায়। ওই দুটি মোবাইল জানালার পাশে রাখা ছিল। ওইদিনই মোবাইল চুরি হয়ে যাওয়ার পর শনিবার ওই ব্যক্তি ন্যাজাট থানায় এসে ঘটনার বিবরণ জানিয়ে চুরির অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমে চোর সন্দেহে ওই এলাকা থেকে এক যুবককে আটক