নবান্নের নির্দেশে কদিন আগেই বদলি হয়েছে রাজ্যের বহু আই এএস অফিসারা। যাদের মধ্যে জেলাশাসক থেকে শুরু করে এসডিও এটিএমদের নামও রয়েছে। সেই নির্দেশেই অন্যত্র বদলি হয়েছিল খড়্গপুরের মহকুমা শাসকের। সেই জায়গায় খড়্গপুরে নতুন মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নিলেন সুরবি সিংলা। আজ বৃহস্পতিবার বেলা প্রায় একটা নাগাদ নতুন এসডিও বা মহকুমা শাসককে খড়্গপুরে সম্বর্ধনা জানালো খড়্গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ।