ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একাধিক ধানের পালুই পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতির সম্মুখীন হলেন পুরুলিয়া মফস্বল থানার চয়েনপুর গ্রামের এক কৃষক । পুরুলিয়া থেকে দমকলের কর্মীরা এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন । এই ঘটনার পিছনে কোন অসৎ ব্যক্তির হাত রয়েছে বলে সন্দেহ ধান মালিকের ।