সাত সকালেই পথ দুর্ঘটনার কবলে একটি ছোট চার চাকা গাড়ি।সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বান্দোয়ান থানা ছিরুডি গ্রামে ফরেস্ট অফিসের সামনে। স্থানীয় সূত্রে জানা যায় বান্দোয়ান বাঁকুড়া রাজ্য সড়কের পাশে আচমকায় ওই ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ঝোঁপে ঢুকে যায়।গাড়িটি সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়।এই দুর্ঘটনায় অল্পবিস্তর আহত হন।পরবর্তীকালে বান্দোয়ান থানার পুলিশ গিয়ে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।