পূর্ব মেদিনীপুর জেলার নাচিন্দার জনৈক গৃহবধূ টুম্পা বেরা জানান রান্না করার সময় তার দেড় বছরের শিশু হামাগুড়ি দিয়ে তার অলক্ষ্যে পাশে রাখা গরম ডালের পাত্রে হাত দেওয়া মাত্রই ডালের পাত্র শিশুর গায়ে উল্টে গিয়ে বিপত্তি ঘটে। তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে নন্দীগ্রাম সুপার স্পেসিলিটি হাসপাতালে স্থানান্তর করে। এখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক তমলুক জেলা হাসপাতালে স্থানান্তর করে বলে পরিবারের সূত্রে জানাগেছে