মৃতের নাম নাজির হোসেন মল্লিক(৩৮)। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামেরই জঙ্গলে সোনাঝুড়ি গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাজির তাঁর স্ত্রীর কাছে ধান বিক্রির টাকা রেখেছিলেন। সেই টাকা কয়েকদিন ধরে স্ত্রীর কাছে চান তিনি। কিন্তু, নানা অছিলায় স্ত্রী সেই টাকা দিচ্ছিলেন না। পরে নাজির জানতে পারেন, ধান বিক্রির টাকা স্ত্রী তাঁর বাপেরবাড়িতে দিয়ে দিয়েছেন।