তারাপীঠ থানার রামভদ্রপুর গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা অপূর্ব মাল (৩২) ও তাঁর ১২ বছরের পুত্র তুফান মাল। শুক্রবার বিকেলে শ্রাদ্ধভোজ সেরে বাড়ি ফেরার পথে পারুলিয়া-বিষ্ণুপুর রোডে একটি অজ্ঞাত গাড়ি তাঁদের মোটরবাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে অপূর্ব মাল মারা যান রামপুরহাট মেডিকেল কলেজে, পরে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় তাঁর ছেলেরও। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির সন্ধান