SIR এর কাজ তাড়াতাড়ি কমপ্লিট করায় বাঘমুন্ডি ব্লকের ৫ বিএলও দের সংবর্ধনা জানানো হয়েছে। সোমবার দুপুর তিনটা নাগাদ তাদের সংবর্ধনা জানান বাঘমুন্ডি ব্লকের বিডিও আর্য তা, উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও প্রসেনজিৎ মন্ডল, নির্বাচন দপ্তরের আধিকারিক অরিজিৎ দাস প্রমুখ। বিডিও অফিসে ওই পাঁচ জনকে উত্তরীয় ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিএলও রা জানান, এই সম্মান পেয়ে আমরা খুব খুশি। প্রশাসন যেভাবে আমাদের সাহায্য করেছেন। বিডিও স্যারকে ধন্যবাদ জানায়।