গতকাল নাগাদীতে একটি জলসা ছিল।স্থানীয় সূত্রে জানা যায় ভবানীপুর থেকে তিনজন বাইকে এসেছিলেন বিক্রমপুরে । সূত্র মাধ্যমে জানা যায় তারা জালসা শুনতে যাচ্ছিলেন তারা। সেই সময় জাতীয় সড়কে একটি টোটো বাক ঘুরতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাতের অন্ধকারে টোটোর সঙ্গে সংঘর্ষ হয় বাইকের।বাইকটি বিকট শব্দের ছিটকে পড়ে এবং তাতে তিনজন গুরুতর আহত হয়। তাদের স্থানীয় মানুষেরা টোটো করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে আসেন।ঘটনাস্থলে নাকাশিপাড়া থানার পুলিশ যায়।