শান্তিপুরের তাঁত শিল্পীদের সহযোতিয়ায় উদ্যোগী রাজ্য সরকার, হরিপুরে তন্তুজীবী দের মধ্যে বিলি করা হলো তাঁত সামগ্রী। সূত্রের খবর, সোমবার শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েত এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে তন্তুজীবীদের সহায়তায় তৈরি ক্লাস্টার উদ্বোধন করলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। আর এদিন এই ক্লাস্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার তাঁত শিল্পীদের মধ্যে তাঁতের কাজে ব্যবহৃত নানান ধরণের সামগ্রী বিলি করা হয়। এদিন এই ক্লাস্টার উদ্বোধন শেষে বিধায়ক আশা প্রকাশ করেন