গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর। রবিবার রাত্রি সাড়ে নটা নাগাদ আফগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী,মানবাজার থানার জামবনি,কেলারডি,কপড়রা,বাংলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ১৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে দুটি মদ তৈরির ড্রাম বাজেয়াপ্ত করা হয়।