পুরুলিয়ার পাড়া ব্লকের আনাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগাবাঁধ গ্রামে ভুবন পুকুর বাঁধের সংস্কারের কাজের শুভ সূচনা হলো রবিবার দুপুর প্রায় বারোটা নাগাদ। পুরুলিয়া জেলা পরিষদের ১৫তম অর্থ কমিশনের অর্থানুকূল্যে এই গুরুত্বপূর্ণ সংস্কার কাজ শুরু করা হয়েছে। এদিন নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা জবা বাউরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, বিশিষ্ট সম