রাজ্যে পুলিশ পদে রদবদলের নোটিশ জারি করেছিল রাজ্য পুলিশ প্রশাসন। কাটোয়ার আইসি পদেও রদবদল হয়েছে। কাটোয়ার আইসি তীর্থন্দু গাঙ্গুলির পরিবর্তে নতুন আইসি হিসাবে নাম ছিল হুগলি রুরালের পুলিশ অফিসার জয়ন্ত পালের। সেই মোতাবেক সোমবার কাটোয়া থানায় দায়িত্বভার গ্রহণ করলেন নতুন আইসি জয়ন্ত পাল, তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী আইসি তীর্থেন্দু গাঙ্গুলী। বিদায়ী আইসি তীর্থেন্দু গাঙ্গুলিকে সংবর্ধনা দিলেন থানার পুলিশ কর্মীবৃন্দ