দুবাইয়ে বিপাকে মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিক, দেশে ফেরার আর্তি ভিডিও বার্তায় আবারও বিদেশে বিপাকে পড়লেন পরিযায়ী শ্রমিকরা। ওমানের পর এবার দুবাইয়ে আটকে রয়েছেন ১১ জন ভারতীয় শ্রমিক, যাদের মধ্যে মুর্শিদাবাদের নওদা ও হরিহরপাড়া ব্লকের দু’জনও রয়েছেন। ভিডিও বার্তায় তাঁরা জানিয়েছেন, প্রতিশ্রুত কোম্পানিতে কাজ না পেয়ে অন্যত্র অতিরিক্ত পরিশ্রমে বাধ্য করা হচ্ছে। নির্ধারিত বেতনও দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করায় তাঁদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। বর্তমানে তাঁদের হাতে ট