দামোদর মাস উপলক্ষে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত দাসপলসা গ্রামে বীরচন্দ্রপুরের ইসকন থেকে আগত কৃষ্ণপ্রেমী মানুষদের উপস্থিতিতে নগর পরিক্রমার পাশাপাশি কীর্তন গানের আয়োজন করা হলো আজ। আজ বৈকালে নগর পরিক্রমার পাশাপাশি সন্ধ্যা গড়াতেই দাসপললা ক্লাবে শুরু হয় কৃষ্ণ নামের আয়োজন। বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই কৃষ্ণ নাম তথা হরিনাম সংকীর্তন আর সেখানেই জমায়েত হয়েছিল দাসপলসা সহ পার্শ্ববর্তী গ্রামের বিভিন্ন মানুষজন।