হুগলী জেলা ৩য় ক্ষেতমজুর জেলা সম্মেলনকে কেন্দ্র করে আজ বিকেল চারটা নাগাদ জাঙ্গীপাড়ার থ্রি বি এফ সি ফুটবল মাঠে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ। মুখোমুখি হয়েছিল আঁটপুর বিবেকানন্দ ফুটবল কোচিং সেন্টার ও হরিপাল ফুটবল ক্লাব। দু’দলের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মাঝে এক গোলের ব্যবধানে বিজয় ছিনিয়ে নেয় আঁটপুর বিবেকানন্দ ফুটবল কোচিং সেন্টার।