মুর্শিদাবাদ জেলার বেলডাঙা–১ নম্বর ব্লকের বরুয়া এলাকায় বৃহস্পতিবার সকালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলডাঙা বিধানসভার বিধায়ক হাসানুজ্জামান শেখ, বেলডাঙা–১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাসান মণ্ডল, দীপক কুমার মণ্ডল সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা। এই অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের আদর্শ ও লক্ষ্য নিয়ে আলোচনা করা হয় এবং দলীয় ঐক্য ও জনসংযোগ আরও মজবুত করার বার্তা দেওয়া হয়।