গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘড়ে আগুন, ঘটনায় আতঙ্ক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর একটা নাগাদ হাড়োয়া থানার অন্তর্গত সোনারহুলা এলাকায়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে,ঘটনাস্থল যায় হাড়োয়া থানার পুলিশ। পুলিশ ও দমকল সূত্রে খবর এদিন রান্না করার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘড়ে আগুন ধরে যায়, ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে এনে সিলিন্ডার পুকুরের জলে ফেলে দেয়।