বধূ নির্যাটনের অভিযোগ, এক মহিলাকে গ্রেফতার করলো রানাঘাট থানার পুলিশ। সূত্রের খবর, রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক গৃহবধূ বুধবার রানাঘাট থানায় তার স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ দায়ের করে। আর তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে অভিযুক্ত শ্বাশুড়ীকে গ্রেফতার করে রানাঘাট পুলিশ। শনিবার ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে রানাঘাট থানার পুলিশ।