বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নিতিশ কুমার।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন নিতিশ কুমার। বিহারে এনডিএ জোটের এই জয়লাভে বাংলায় বিজেপি কর্মীদের মনোবল অনেকটাই বাড়বে বলে বললেন পুরুলিয়া জেলার বিজেপির সহ-সভাপতি জনপ্রিয় ঘোষ। বৃহস্পতিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ পুঞ্চা থেকে তিনি এই বিবৃতি দেন। তিনি বলেন এই জয় সাধারণ মানুষের জয়। এই জয়ে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও নতুন উদ্যম জোগাবে।