ইন্দাস: ডেওগড়িয়া গ্রামে আনন্দের সঙ্গে পালিত হল পবিত্র ইদের নমাজ
Indus, Bankura | Apr 11, 2024 ইন্দাস ব্লকের রোল অঞ্চলের ডেওগড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল পবিত্র ইদের নমাজ। ৩০ দিন রোজা রাখার পর মুসলিম সম্প্রদায়ের মানুষরা একত্রিত হয়ে এদিন ইদগাহে নমাজ পড়েন। নামাজ শেষে এদিন এলাকার সাধারণ মানুষদের উদ্দেশে শান্তির বার্তা প্রেরণ করেন মসজিদের ইমাম।