মৃতের নাম সমীর কুমার ঘোষ (৬২) পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় ইলেকট্রিক স্কুটি নিয়ে মেমারি থানার মুন্সীডাঙ্গা বাজার এলাকায় যান সমীর কুমার ঘোষ, সেখানে স্কুটি টি সাইডে দাঁড় করিয়ে বাথরুম করতে জান তিনি, সেই সময় একটি বাইক এসে সজোরে সমীর বাবুকে ধাক্কা মারে সেখানে গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা তাকে উদ্ধার করে পাহারহাটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।