মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ—এই মূলমন্ত্রকে সামনে রেখেই রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বাড়ি-বাড়ি, পাড়া-পাড়ায় সংলাপের মাধ্যমে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির অংশ হিসেবেই পাথরঘাটার বিভিন্ন এলাকায় মঙ্গলবার চতুর্থ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হল।