ধওলা জোড়া চা বাগানে ক্রেশ হাউসের উদ্বোধনের দিনে ব্যাপক উত্তেজনার তৈরি হয়েছে এমনটাই জানা গেছে সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ। ঘটনাস্থলে পৌঁছেছেন শামুকতলা থানার ওসি অসীম মজুমদার সহ বিশাল পুলিশ বাহিনী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি একটিমাত্র গোষ্ঠীকে এই ক্রেশ হাউসের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য কোন গোষ্ঠীকে না জানিয়ে। যদিও মহিলারা বারবার গ্রাম পঞ্চায়েত প্রধানের দিকেই আঙ্গুল তুলছেন। উদ্বোধন হওয়ার পরেও ক্রেস হাউসে তালা ঝুলিয়ে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।