মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত।সোমবার আনুমানিক সকাল দশটা থেকে মানবাজার থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। জিতুজুড়ি, জবলা,ধানাড়া, মচড়াজোড়, এলাকায় অভিযান চালানো হয়।অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ও ৮ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে ২ টি অ্যালুমিনিয়ামের হাড়ি বাজেয়াপ্ত করা হয়।