রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে ময়ূরেশ্বরে পালন করা হলো চার নম্বর হিন্দু ঐক্য সম্মেলন। আজ বীরভূমের ময়ূরেশ্বরের পলাশবাসিনী তলা থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় কলশ যাত্রার মধ্য দিয়ে। তারপর ময়ূরেশ্বর ফুটবল গ্রাউন্ডে সাধুসন্ত সহ বিশেষ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে চলে এই অনুষ্ঠান, পাশাপাশি নাচ গান সহ চলে বিভিন্ন রকম অনুষ্ঠান ও সবশেষে প্রায় পাঁচ থেকে আট হাজার ভক্তদের জন্য ছিল মহা প্রসাদের আয়োজন।