উদ্বোধন হলো খড়গপুর পৌরসভার নতুন প্রবেশদ্বার, উদ্বোধন করলেন পৌর প্রধান কল্যাণী ঘোষ। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই কাজ চলছিল খড়গপুর পৌরসভার প্রবেশদ্বারে। অবশেষে সম্পন্ন হলো কাজ। নতুন করে নতুন সাজে সেজে উঠেছে খড়গপুর পৌরসভার নতুন প্রবেশদ্বার। আজ সোমবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ এই নতুন প্রবেশদ্বারে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ সহ অন্যান্যরা।