বছরের শেষ দিনে দক্ষিণ দমদম পৌরসভায় তৃণমূলের পুরো বোর্ডে ধ্বস নেমেছে। বিধানসভা নির্বাচনের আগে আচমকাই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেন ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ। দেবাশীষ বন্দ্যোপাধ্যায় গত পুরো ভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন, তারপর তিনি তৃণমূলে যোগদান করেছিলেন।