সম্প্রতি রাজ্যে শুরু হয়েছে এস আই আর প্রক্রিয়া। বাড়িতে বাড়িতে দেওয়া হচ্ছে ফর্ম। খড়্গপুর শহরে তৃণমূলের তরফে খোলা হয়েছে হেল্প ডেস্ক। খড়গপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে তৃণমূলের তরফে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। সাধারণ মানুষের ফরম পূরণে সমস্যা হলে তারা আসছেন এই শিবিরে। শিবিরে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা ফর্ম পূরনে করছেন সাহায্য। আজ মঙ্গলবার সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ সেই শিবিরেই উপস্থিত হয়েছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ।