মানবাজার-২ নং ব্লকে অনুষ্ঠিত হলো বিজেপির সাংগঠনিক বৈঠক।মঙ্গলবার বিকেল ৪ টা থেকে বারী এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৪ ঠা জানুয়ারি বান্দোয়ান আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার,সেখানে জনসভা অনুষ্ঠিত হবে। তারেই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো।এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় কুমার মাহাতো সহ দলীয় কমীরা।