সাবেকি গণ্ডি ভেঙে নতুন ভাবনা: কালনায় সরস্বতী পুজোয় ‘এআই-কিউট’ প্রতিমার জয়জয়কার। কালনা থানার অন্তর্গত হাটগাছা এলাকায় শিল্পী তাপস পালের নিপুণ শিল্পকুশলতায় তৈরি হচ্ছে একেবারে অভিনব আদলে ‘এআই-কিউট’ মা সরস্বতীর প্রতিমা। সাবেকি রীতিকে ছাপিয়ে আধুনিক ভাবনায় তৈরি এই কিউট এআই আদলের প্রতিমা ইতিমধ্যেই সাড়া ফেলেছে। শুধু একটি বা দুটি নয়, শিল্পী তাপস পাল তৈরি করেছেন এমন আটটি সুন্দর প্রতিমা, যা রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে।