কুয়াশাচ্ছন্ন রাতে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা। বুধবার ভোররাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় কুমারেশ মণ্ডল নামে এক ব্যক্তিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা ইকো গাড়ি। ধাক্কার অভিঘাতে ওই ব্যক্তি গাড়ির নিচে আটকে গেলেও চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালাতে থাকেন।স্থানীয়দের দাবি, বাধা দেওয়া সত্ত্বেও চালক গাড়ি না থামিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ ওই ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে যান। শেষে একটি সরষে খেতে গাড়িটি ফেলে রেখে চালক চম্পট দেয়। প