কৃষ্ণনগর শহরের অন্যতম উল্লেখযোগ্য ও ঐতিহাসিক দর্শনস্থল কৃষ্ণনগর রোমান ক্যাথলিক চার্জ বড়দিনকে কেন্দ্র করে উৎসবের রঙে সেজে উঠেছে। বড়দিন উপলক্ষে চার্চ সংলগ্ন এলাকায় বসেছে সুবিশাল মেলা, যা শুরু হয়েছে ২৫ ডিসেম্বর থেকে। পাশাপাশি, কৃষ্ণনগর ক্যাথিডাল চার্চ সর্বসাধারণের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে পহেলা জানুয়ারি পর্যন্ত।শুক্রবার কৃষ্ণনগর ক্যাথিডাল চার্চে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।