হাড়োয়া ব্লকের ধনপোতা বাজারে শালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অনুষ্ঠিত হল এস আই আর -এর বিরুদ্ধে প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা, হাড়োয়া দুই নম্বর ব্লক সভাপতি ফরিদ জমাদার,যুব তৃণমূলের সভাপতি অতনু সরদার, আই এন টি টি ইউ সি সভাপতি ইউনুস আলি, শালিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বিপ্লব ব্যানার্জী সহ অন্যান্যরা।