আগামী বিধানসভা নির্বাচনে পলাশী পাড়ায় তৃণমূলের প্রার্থী নিয়ে চলছে জোর গুঞ্জন, তৃণমূলের অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে একাধিক নাম। একদিকে বর্তমান বিধায়ক মানিক ভট্টাচার্য অপরদিকে প্রাক্তন ব্লক সভাপতি দেবাশীষ বিশ্বাসের আলাদা লবি, সেই সাথে প্রাক্তন কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা কেউ দেখা যাচ্ছে এলাকায় জনসংযোগ করতে। সংখ্যালঘুদের মন পেতে রবিবার বার্নিয়ার মদিনাতুল উলুম মাদ্রাসা পরিচলন সমিতির সঙ্গে সাক্ষাৎ করলেন জয়ন্ত সাহা।